ন্যুয়েন্স অধিগ্রহণ করছে মাইক্রোসফট

১২ এপ্রিল, ২০২১ ০০:৫৯  
বর্তমানে শুধুমাত্র ডিসকর্ড কেনাই মাইক্রোসফটের একমাত্র লক্ষ্য নয়। ব্লুমবার্গ জানিয়েছে, স্পিস প্রযুক্তি জায়ান্ট ন্যুয়েন্স কমিউনিকেশনসকে কিনতে অনেকটাই এগিয়ে গেছে সফটওয়্যার জায়ান্টটি। ১৬ বিলিয়ন ডলারে এই চুক্তিটি সম্পন্ন হতে পরে বলে জানা গেছে। খবর এনগ্যাজেট। আগামী সপ্তাহেই উভয় কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অধিগ্রহণের ফলে উভয় কোম্পানি বিভিন্নভাবে লাভবান হতে পারে। ন্যুয়েন্স তাদের এআই স্পিস রিকগনিশনের জন্য সুপরিচিত। মাইক্রোসফট এই প্রযুক্তিকে তাদের বিভিন্ন পণ্যের সাথে সম্পৃক্ত করতে পারবে। বিশেষ স্বাস্থ্যখাতে মাইক্রোসফটের আগ্রহকে আরও বেগবান করতে পারে এই অধিগ্রহণ। মাইক্রোসফট ইতিমধ্যেই ক্লাউড স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রকল্পে ন্যুয়েন্সের সাথে কাজ করেছে। এর মধ্যে অন্যতম একটি হলো ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথনকে মেডিকেল রেকর্ডে রূপান্তর করা। ডিবিটেক/বিএমটি